প্রতিষ্ঠাতার বানী

প্রতিষ্ঠাতার বাণী

পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে কিছুটা হলেও অর্থনৈতিক সাচ্ছন্দ পেয়েছিলাম । নিজ চাহিদা পূরুনের পাশাপাশি মনে সুপ্ত কামনা জেগেছিল দেশ ও দশের জন্য কল্যানকর কিছু করার । মসজিদ মাদ্রাসা ইত্যাদি কল্যাণকর কাজে সহযোগিতা করার পাশাপাশি ১৯৯৫ সালে আরও একটি সুযোগ এসে গেল । আমার বন্ধুবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর নেত্রিত্বে আল্লার দর্গা বাসী, অত্র ত্রলাকার সাধারন পরিবারের ছেলে-মেয়েরা যাতে ঘরে বসে উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার নির্মিতে সোচ্চার হয়েছিল একটি কলেজ প্রতিষ্ঠা করার জন্য । সংবাদটি শুনে আমি আমার বন্ধবর আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীকে আমার মনের বাসনার কথা জানিয়েছিলাম । আমার বন্ধু এবং এলাকাবাসীর ঐক্যমতে এবং আল্লাহর মেহেরবানীতে কলেজটির অর্থায়নের সুযোগ পেয়েছিলাম । আমার বন্ধুর নেত্রিত্বে এলাকাবাসী আমার নামেই কলেজটির নামকরন করেছিল । এলাকাবাসীর সার্বিক প্রচেষ্টায় দিন দিন কলেজটি অনেক উন্নত হয়েছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বতমান মাননীয় সংসদ সদস্য হিসাবে বন্ধু আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর সহযোগিতা ও তত্বাবধানে বর্তমানে কলেজটিকে চার তলা বিশিষ্ট বিল্ডিং এর কাজ চলমান, কাজ শেষে কলেজটির কলরব আরও বৃদ্ধি করবে । বিল্ডিং পাঠদানের সুন্দর পরিবেশ, দক্ষ শিক্ষক, দক্ষ কর্মচারীর পাশাপাশি কলেজটি ডিজিটাল পদ্ধতিতে সকল তথ্য আদান প্রদানের জন্য যে ডাইনামিক ওয়েব সাইট চালু করল তা যুয়োপযোগী চাহিদা পূরুন করবে বলে আমার বিশ্বাস ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পদক্ষেপ হাতে নিয়েছে, আমাদের এ ওয়েব সাইটটি তারই একাংশ বলে আমি মনে করি ।