প্রতিষ্ঠান পরিচিতি ও ইতিহাস

কলেজের ইতিহাস

1995 সালে আল্লার দর্গা কলেজ নামে এই কলেজের প্রথম যাত্রা শুরু হয় । প্রথমত কল্যানপুর এলাকাবাসীর প্রচেষ্টায় কল্যানপুর নামে যখন একটি কলেজ তৈরী প্রন্ততি চলছিল ঠিক তখনই আল্লার দর্গা বাসীর মনে কলেজ প্রতিষ্ঠার জোরাল সপ্ন তৈরী হয়। আর সেই সপ্নকে বাস্তবায়িত করতে র্র্তমান মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর উদ্যোগে, তার কয়েক জন বন্ধু এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুন ও প্রবীন ব্যক্তিদের পরামর্শে আল্লার দর্গা কলেজ প্রতিষ্ঠার সপ্ন একটু একটু করে সম্মুখের দিকে এগুতে থাকে । প্রধান উদ্যোক্তা জনাব বতমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর সাথে সাবেক খাদ্য প্রতিমন্ত্রী জনাব কোরবান আলী, ফজলে বারী বিশ্বাস, সামসুল আলম, হাবিবুর রহমান, ফসিউর রহমান বিশ্বাস (চেয়ারম্যান), আহম্মদ বিস্বাস, দমসের আলী (চেয়ারম্যান), আক্কাচ আলি, শহিদুল ইসলাম, এমদাদুল হক চাদঁ, অর্জুন কুমার, তোফাজ্জেল মেম্বার, আব্দুল করিম, দেলোয়ার হোসেন, মকবুল হোসেন, মোঃ শরীফুল ইসলাম, আবুল কালাম আজাদ, জাহাঈীর আলম, আব্দুল আজিজ বিশ্বাস সহ আরও অনেকে বুঝাতে পারে দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় বহু পূর্বেই প্রথম কলেজ প্রতিষ্টা হওয়ার দরকার ছিল । তারা অনেক পিছিয়ে গেছে । তাই সবাই মিলে জোরে সোরে মেধা শ্রম অথ ও সহযোগীতা দিয়ে 7 নং হোগল বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সমাজ কল্যাণ বিন্ডিংয়ে প্রাথমিক কাজ শুরু করে ।শুরুতেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র বিশেষ করে মোঃ শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও আব্দুল আজিজ বিশ্বাস সহ অনেকের প্রচেষ্টায় 350 জন ছাত্র/ছাত্রী ভর্তি হয় । কলেজ প্রাতষ্টার শুরুতে অধিক সংখ্যাক ছাত্র/ছাত্রী ভর্তি হওয়ায় সবার জন্য আসাব্যঞ্জক ।

প্রন্তাবিত কল্যাণপুর কলেজের দুই জন শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও মোঃ জহরুল হক (ব্যবন্থাপনা বিভাগ) সহ প্রায় সকল বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার মা্ধ্যমে যাচাই বাছাই করে উপযুক্ত ও যোগ্য শিক্ষক নিয়োগ করা হয় । শুধুমাত্র ইসলামী শিক্ষা বিষয়ে কোন শিক্ষক না পাওয়া যাওয়ায় ঐ বিষয়টি শুরু বাদ পড়ে যায় । এ ছাড়া মানবিক, বিজ্ঞান ও বানিজ্য শাখায় সকল বিষয়ে শিক্ষক নিয়োগ দিয়ে বিষয় অনুমোদন নেয়া হয় । কলেজটির লোগো তৈরীর হন্য সবাইকে বলা হয় । শেষে জাহা্ঈীর আলম (বতমান ইংরেজী বিষয়ের প্রভাষক) এর সুচিন্তীত লোগোটি কলেজের স্হায়ী লোগো হিসাবে নির্বাচন করা হয়, যায় সুন্দর 1টি অথ বা থিম রয়েছে । লোগোতে প্রথম শাপলা ফুল গ্রামীন ছাত্র/ছাএীদের প্রতীক, দ্বিতীয়ত বই জ্ঞানের প্রতিক ও তৃতীয়ত সূর্ষের একাংশ জ্ঞানের আলো বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়ার অভিপ্রায়েই তৈরী হয় / তহিত গ্রাম থেকে আসা ছাত্র/ছাএী বইয়ের জ্ঞানের মাধ্যমে আলোকিত হয়ে সারা বিশ্বে সূর্ষের আলোর মত ছড়িয়ে পডার এবং পরিবারকে, সমাজকে, দেশকে, এমনকি বিশ্বকে আলোকিত করবে /

আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয় নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে 1ম ক্লাস উদ্বোধন হয় । উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহি অফিসার আব্ধুল্লা হেল বাকি সাহেব এভাবে 7নং হোগলবাড়ী ইউনিয়ান পরিষদের কমিউনিটি হল ঘর, সমাজ কল্যান অফিস ও পার্শ্ববতী আরজ উল্লাহ সাহেবের বাড়ীর দুইটি কক্ষ মেয়েদের কমনরুম হিসাবে ব্যবহার করে কলেজের নিয়মিত ক্লাস শুরু হয়।

প্রথমদিকে কল্যানপুর কলেজে অধ্যক্ষ্ মোঃ আমিনুল ইসলামকে ভারপাপ্ত অধ্যক্ষের দায়িত্বে কাজ শুরু করা হলেও পরে আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল সাহেবকে অধ্যক্ষের দায়িত্ব দিয়ে কলেজের কমকান্ডকে গতিশীল করা হয়। কারণ আল্লার দর্গার অধিকাংশ শিল্পপতি ও ধর্ণাঢ়্য ব্যক্তিরা তারই ছাত্র ।

আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস জমি ও প্রচুর টিন কিনে দৌলতপুর , তারাগুনিয়া ও আল্লার দর্গা মধ্যখানে তারাগুনিয়া থানা মোড়ে (বতমান পল্লিবিদ্যুৎ সমিতির পাওয়ার স্টেশনের পিছনে ) একটি মহাবিদ্যালয় স্হাপনের চেষ্টা করেন । কিন্ত দৌলতপুর বাসীর টানাটানিতে ঐ কলেজ বাস্তবে রূপ লাভ করে না । তার সেই দীর্ঘদীনের স্বপ্ন বাস্তবায়িত হয়, আল্লার দর্গা কলেজ প্রতিষ্টার মধ্য দিয়ে । তিনি ব্রিটিস আমেরিকান টোবাকো কোম্পানীর উওর দক্ষিণ কোনে ফজলে বারী বিশ্বাস , দুরুল সর্দার, গেদু মেম্বার, চাঁদু মন্ডল ও আরও অনেকের সহায়তায় জমি ক্রয় করেন এবং বিশাল কলেজ ভবন নির্মান করেনে এবং তার অথ্যায়নে 03/09/1995 সালে নুরুজ্জামান বিশ্বাস কলেজ নামে কলেজটির নাম করন করেন ।তহিত কলেজটি হিসনা নদী অববাহীকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত । কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে কলেজ ক্যাম্পাস ধুমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস রাখতে অত্র এলাকার রাজনৈতিক নেত্তৃবৃন্দের এ এক অনন্য ছষ্টান্ত ও ত্যাগ স্বীকার ।

পরবতীতে আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস সাহেব ক্যাম্পাসের চতুরদীকে উচু কনক্রিটের নিরাপত্রা বেষ্টনী নির্মান করে এর নিরাপত্তা বৃদ্ধি করেছেন । এখানে বোডের এইচ, এস, সি সেন্টার ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ, এস , সি পরীক্ষা কেন্দ্র রয়েছে । বতমান উচ্চ মাধ্যমিক, বি. এ,  বি, এস, এস, সহ মোট ছাত্র/ছাএী 1100 জন   42 জন শিক্ষক এবং 15 জন , কমকর্তা ও কমচারী রয়েছে ।

ফলাফলের দিক দিয়ে কলেজটির উপজেলার মধ্যে প্রথম হওয়ার সনদ রয়েছে । অত্র কলেজ প্রতিষ্টার পর অত্র এলাকায় অনেক স্কুল কলেজ ও ইংরেজী ভাসন স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়ে আল্লার দর্গা এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে । এখান থেকে অসংখ্য ছাত্র/ছাএী দেশ বিদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন পেশায় সেরা দিয়ে চলেছে ।