অধ্যক্ষের বানী

অধ্যক্ষের বাণীঃ

কুষ্টিয়া জেলায় দৌলতপুর উপজেলায় অবস্থিত আল্লার দর্গা বহু পূর্বেই পরিনত হয়েছে শিল্প ও বানিজ্যের প্রানকেন্দ্র হিসাবে । সেই সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ১৯৯৫ সালে নুরুজ্জামান বিশ্বাস কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার দৌলতপুরে শিক্ষার প্রানকেন্দ্র হিসেবেও পরিনত হয়েছে আল্লার দর্গা । জেলা শহরের সাথে যোগাযোগের মুল সড়ক সংলগ্ন কলেজটির পশ্চাতে বহমান হিসনা নদী ও সবুজ শ্যমলিমার সমরোহ কলেজ ক্যাম্পাসকে দিয়েছে প্রাকৃতি নৈসর্গিকতার । এমন মনোরম পরিবেশে সময়ের সঠিক ব্যবহার পূর্বক শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা,নৈতিকতা ,মূল্যবোধ র্চ্চা ,সৃজনশীল মনন গঠণ তথা ভবিষ্যৎ যোগ্য ও চৌকস নাগরিক হিসেবে গড়ে তোলার নিমিত্তে অত্র কলেজের প্রশাসন ,শিক্ষক ও কর্মচারীরা কাজ করে চলেছেন শর্তহীন আদর্শে । তাই নিভৃত পল্লিতে বসেও ধনি , দরিদ্র ও অসহায় সর্বশ্রেনীর ভিভাবকের সন্তানেরা পেয়েছে আলোর দিশা ।তবে বিজ্ঞানের পুনঃপুনঃ আবিস্কারের ও বৈচিত্রময়তা এ পৃথিবীকে থেমে থাকতে দেয়নি মুখথুবেড়ে। তাই এক যুগ আগে আগে ও যাছিল কল্পনা ,বিজ্ঞানের লেটেষ্ঠ আবিস্কার “ইন্টারনেট “ তাকে এনে দিয়েছে মানুষের হাতের মঠোই । আর এই স্রোতধারায় যুগের চাহিদা ও ডিজিটালাইজেশনের এ যুগে তথ্য ও প্রযুক্তিতেও পিছিয়ে নেই আমাদের কলেজটি ।
সনাতনী পদ্ধতিকে অতিক্রম করে কলেজের সকল তথ্য ,শিক্ষার্থী ,শিক্ষক ,কর্মচারী, অভিভাবক কলেজের সাথে যুক্ত সকল প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত পৌছে দেওয়ার জন্য নুরুজ্জামান বিশ্বাস কলেজর ডাইনামিক ওয়েব সাইটটি খুলতে পেরে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেব হিসেবেআমি নিজেকে গৌরবাম্বিত মনে করছি ।কলেজের আপডেট তথ্য সংশ্লিষ্ট সকলের কাছে পৌছে দেওয়ার জন্য এই ওয়েব সাইটটি বিশেষ ভূমিকা পালন করবে আমি মনে করি ।
শিক্ষক,শিক্ষার্থী, এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিদের ঐকান্তিক সহযোগিতাই ,রাজনীতিমুক্ত পরিবেশে , সাফলতা প্রাকৃতিক সৌন্দরর্য তথা এলাকাবাসির চাহিদা অনুসারে ,কলেজটি উচ্চ মাধমিক বি.এম শাখায় ও অনার্স কোর্স চালু করার দ্বার প্রান্তে । আধুনিক বিজ্ঞান নির্ভর এ উচ্চ শিক্ষার ক্ষেতে ও এ ওয়েব সাইটটি বিশেষ ভমিকা রাখবে।
জাতীর যোগ্যতা ,ত্যাগ ও আত্মোৎসর্গের মাধ্যমে প্রাপ্ত আমাদের এই ক্ষুদ্র দেশটিকে বিশ্বায়নের যুগে যুগপোযোগি করতে বর্তমান সরকার “ডিজিটাল বাংলাদেশ “ গড়ার যে স্বপ্ন ও প্রচেষ্টা হাতে নিয়েছে তা বাস্তবায়নে আমাদেরও রয়েছে নবতর ও অভিনব পদক্ষেপ ।অতএব এই পদক্ষেপকে বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকার।